হোম · গাইড · এখান থেকে শুরু: আপনার দোকান সেট আপ করুন
এখান থেকে শুরু: আপনার দোকান সেট আপ করুন

ক্যাটাগরি ও ব্র্যান্ড যোগ করুন

আপনার মালের গ্রুপ আর ব্র্যান্ডের নাম। প্রোডাক্ট সেভ করতে দুটোই লাগে।

ধাপ

  1. Catalog থেকে Manage Product Category খুলুন। Product Categories পেজে আপনার সব গ্রুপ দেখা যায়।
  2. New Category ক্লিক করুন, Category Name লিখুন (যেমন Biscuits), চাইলে Description ও আইকন দিন, তারপর Save Category ক্লিক করুন।
  3. Catalog থেকে Manage Brand খুলুন, New Brand ক্লিক করুন, Brand Name লিখে Save Brand ক্লিক করুন।
  4. যত গ্রুপের মাল রাখেন আর যত ব্র্যান্ডের মাল রাখেন, প্রতিটার জন্য একটা করে লাইন যোগ করুন। একই নাম দুবার নেওয়া যায় না।
  5. প্রোডাক্ট ফর্মে Product Category ও Brand Name ড্রপডাউনে সার্চ বক্স আছে। সেখানে আপনার নিজের নাম, Suggested for your business নাম, আর নতুন লেখা নামও দেখায়; নতুন নাম সেভ করার সময় যোগ হয়।

জেনে রাখুন

প্রোডাক্টে Brand Name ও লাগে। অটো SKU চালু থাকলে ব্র্যান্ড ছাড়া সেভ করলে SKU generation error: Brand is missing or invalid আসে। যে মালের ব্র্যান্ড নেই তার জন্য Local-এর মতো একটা ব্র্যান্ড রেখে দিন।
যে ক্যাটাগরি বা ব্র্যান্ড কোনো প্রোডাক্টে ব্যবহার হচ্ছে, তা ডিলিট করা যায় না; পেজ আটকে দিয়ে কারণ জানায়। বানান ঠিক করতে Edit ব্যবহার করুন।
Edit শুধু নাম, বিবরণ বা আইকন বদলায়, পুরোনো বিলে হাত পড়ে না। গ্রাফের বোতাম ক্লিক করলে ওই ক্যাটাগরি বা ব্র্যান্ডের সেলস রিপোর্ট খোলে।

ব্যবহৃত শব্দ

শব্দমানে
Productsএই ক্যাটাগরিতে ক্যাটালগের কতগুলো জিনিস আছে।
Purchasedকেনা ইউনিট, সাপ্লায়ারকে ফেরত দেওয়া মাল বাদ দিয়ে।
Soldবিক্রি হওয়া ইউনিট, কাস্টমারের ফেরত বাদ দিয়ে।
Processingযে অর্ডার নেওয়া হয়েছে কিন্তু এখনো ডেলিভারি হয়নি, তার ইউনিট।
Availableহাতে যত ইউনিট আছে। Brands-এ এই সংখ্যা থেকে Processing বাদ যায়; Product Categories-এ বাদ যায় না।
Suggestedআপনার ব্যবসার জন্য দেওয়া একটা নাম। এই নাম দিয়ে প্রোডাক্ট সেভ না করা পর্যন্ত আপনার তালিকায় কিছু যোগ হয় না।
Show unusedযে ক্যাটাগরি বা ব্র্যান্ড কোনো প্রোডাক্টে এখনো লাগেনি তা দেখায়। প্রোডাক্টে ব্যবহার না হওয়া পর্যন্ত এগুলো তালিকায় লুকানো থাকে।

আইকন না দিলেও চলে: JPEG বা PNG, প্রায় 150KB পর্যন্ত, চৌকো (প্রায় 100x100 px) হলে সবচেয়ে ভালো দেখায়। Product Categories-এর সার্চ বক্স নাম ও বিবরণে খোঁজে; Brands-এ শুধু নামে খোঁজে। Product Categories ও Brands-এ শুধু সেই নামগুলো দেখায় যা কোনো প্রোডাক্টে ব্যবহার হয়েছে; বাকিগুলো Show unused-এর পেছনে থাকে। আপনার অনলাইন দোকানের মেনুতে শুধু সেই ক্যাটাগরি দেখায় যাতে চালু করা প্রোডাক্ট আছে। ড্রপডাউনের শেষে + Add Category ও + Add Brand ক্লিক করলে এখনো পুরো পেজ খোলে।

এই অংশের পরের গাইডআপনার প্রথম প্রোডাক্ট যোগ করুন

এই অংশের আরও গাইড

Saathi360-এ নিজে করে দেখুন

30 দিন ফ্রি ট্রায়াল, সব ফিচার, কার্ড লাগবে না।

ফ্রি ট্রায়াল শুরু করুন ডেমো বুক করুন