ধাপ
- লিডটা খুলে Convert to customer ক্লিক করুন।
- Saathi আগে একই ফোন বা ইমেলের কাস্টমার খোঁজে, আর নতুন কপি না বানিয়ে তাঁর সঙ্গেই জুড়ে দেয়। যে লিডে Number hidden by WhatsApp দেখায়, তাকে শুধু ইমেল দিয়ে মেলানো হয়।
- লিডটা Won-এ চলে যায় আর বোতামের জায়গায় একটা সবুজ কাস্টমার চিপ আসে। কাস্টমার খুলতে ওতে ট্যাপ করুন।
- এবার সেই কাস্টমারের জন্য যেমন করেন তেমনই কোটেশন বা বিল বানান।
জেনে রাখুন
স্টেজ বোতাম দিয়ে লিডকে Won-এ সরালেও একইভাবে কাস্টমার হয়ে যায়।
মোবাইল অ্যাপে লিডকে Won করলে, বা অটোমেশনের Move to stage ধাপ দিয়ে, বা নতুন লিড সরাসরি Won-এ যোগ করলেও তিনি কাস্টমার হয়ে যান।
কোটেশন লিডের সঙ্গে জোড়া থাকে না, আর লিডে আপনি যে আনুমানিক মূল্য লিখেছিলেন সেটা কপি হয় না।